ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত, তোপের মুখে ক্ষমা চাইলেন অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৫৪ বার পঠিত

লিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের প্রচারণায় গিয়ে ভগবানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। যা নিয়ে বেশ তোপের মুখে পড়েন অভিনেত্রী। আর এ কারণে ক্ষমা চেয়েছেন শ্বেতা।

অভিনেত্রী বলেন, ভগবান বলতে আমি আমার সহ-অভিনেতা সৌরভকে বুঝিয়েছি। আমার এই মন্তব্যের জন্য আমি খুবই দুঃখিত। কারণ আমি আর সৌরভ ধারাবাহিকে ভগবানের চরিত্রে অভিনয় করেছি। এ কারণে সাংবাদিকদের বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছি। এই মন্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তারপরও আমি ক্ষমাপ্রার্থী।

এর আগে শ্বেতা ওয়েব সিরিজ ‘শো স্টপার’র প্রচারের জন্য ভোপালে গিয়েছিলেন। সেখানে কথায় কথায় তার অন্তর্বাসের সাইজের সঙ্গে ভগবানকে টেনে নিয়ে আসেন।

তিনি বলেন, আমাকে ভগবান রূপে দেখা যাবে ধারাবাহিকটিতে। আর এবার ব্রা পরা অবস্থায় দেখা যাবে। আমার এমনই উত্থান। এ কারণে ভগবানই আমার অন্তর্বাসের ওপর নজর রেখেছে। এর সাইজ তিনি জানেন।

আর অভিনেত্রী শ্বেতার এই মন্তব্যকে একদমই ভালো দৃষ্টিতে দেখেননি নেটিজেনদের একাংশ। এমনকি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বিষয়টি জানতে পেরে পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102