ads
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোদির কুশপুত্তলিকা পোড়ালো বিজেপি সমর্থকেরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

মণিপুর বিধানসভা নির্বাচনে ৬০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়ায় অনেক বিজেপি সমর্থক বিক্ষোভে নেমেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৩০ জানুয়ারি) বিজেপি সমর্থকেরা মোদি ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে স্লোগান দেন।

মণিপুর রাজ্যজুড়ে বিজেপির বিভিন্ন দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সমর্থকেরা। এছাড়া বিভিন্ন যায়গায় বিক্ষোভে নেমেছেন তারা। এ নিয়ে ইম্ফল শহরে বিজেপির হেডকোয়ার্টারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে অনেক বিজেপি নেতা পদত্যাগ করেছেন। তবে ঠিক কতজন পদত্যাগ করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

খবরে বলা হয়েছে, বিজেপির ঘোষণা করা ৬০টি আসনে প্রার্থীর মধ্যে আছেন অন্তত ১০ জন সাবেক কংগ্রেস নেতা। যারা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।

সূত্র জানিয়েছে, বর্তমানে বেশিরভাগ অসন্তুষ্ট নেতাদের মধ্যে রয়েছেন তারা যারা কংগ্রেস থেকে নেতাদের কারণে প্রার্থীতা পাননি।

এদিকে বিজেপির প্রার্থী ঘোষণার মধ্যে ইতোমধ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে কার্যত মহাজোট হয়েছে। পাঁচটি দলের সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। কংগ্রসের সঙ্গে রয়েছে সিপিআই, সিপিআইএম, আরএসপি, জনতা দল(এস), ও ফরওয়ার্ড ব্লক।

তথ্যসূত্র: এনডিটিভি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102