ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলজিয়ামে প্রথমবার উন্মোচিত হলো ভিন্নধর্মী পাসপোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২৮ বার পঠিত

এই প্রথমবারের বেলজিয়ামে উন্মোচন করা হল নতুন এক ভিন্নধর্মী পাসপোর্ট। যেখানে স্থান পেয়েছে টিনটিন, স্মার্ফসের মতো দেশটির বিখ্যাত সব কমিক চরিত্রগুলো। পাসপোর্টটির নতুন ডিজাইন বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে দেশজুড়ে। খবর রয়টার্সের।

বেশিরভাগ মানুষই পাসপোর্টকে বিবেচনা করে শুধু একটি আইনি নথি হিসেবে। যা তাদের অন্য দেশে ভ্রমণের অনুমতি দেয়। সেই গতানুগতিক ধারণাই যেন পাল্টে দিতে এক নতুন পদক্ষেপ নিল বেলজিয়াম। গুরুত্বপূর্ণ ওই নথিতেই তারা নিয়ে এলো নিজেদেরই সব বিখ্যাত কমিক চরিত্র।

নতুন উন্মোচিত পাসপোর্টে স্থান পেয়েছে দা এডভেঞ্চার্স অব টিনটিন সিরিজের দুটো চিত্র। একটি হচ্ছে “ডেস্টিনেশন মুন” বইয়ের লাল চেকারযুক্ত রকেট। আরেকটি হচ্ছে ক্যাপ্টেন হ্যাডকের প্রাসাদ মার্লিনস্পাইক হল। এছাড়াও সেখানে রয়েছে স্মার্ফস, লাকি লিউকের মতো অন্যান্য বেলজিয়ান কমিক চরিত্রগুলোও।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস জানালেন, বেলজিয়ামের কমিকসের খ্যাতি দেশের গর্ব। তিনি জানান, এটা ঠিক যে অনেকেই কমিক্সের মতো শিল্পকে একটু কম গুরুত্বপূর্ণ মনে করতে পারে। কিন্তু আমি সেই দৃষ্টিভঙ্গির সাথে একমত নই। বরং যে কারণে আমরা বিশ্বজুড়ে সুপরিচিত, তা বিশ্বের কাছে দেখাতে সক্ষম হওয়ার বিষয়টি আমি মনে করি খুবই ভালো জিনিস। নতুন এই পাসপোর্টকে সাদরে গ্রহণ করছেন বেলজিয়ানরা।

নতুন পাসপোর্টটি চালু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। আর মার্চের ৬ তারিখ পর্যন্ত ব্রাসেলসের আর্ট মিউজিয়ামে বেলজিয়ান পাসপোর্টের ইতিহাসের উপর একটি অস্থায়ী প্রদর্শনীর সাথে থাকবে পাসপোর্টটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102