ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ বাংলাদেশির মরদেহ ইতালিতে দাফন না করার অনুরোধ দূতাবাসের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশি নাগরিকের মরদেহ সেখানে দাফন না করার জোরালো অনুরোধ করেছে রোমের বাংলাদেশ দূতাবাস।

এরই মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ইতালিতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য আমরা দেশটির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা ইতালির কর্তৃপক্ষকে যে কোনো উপায়ে দাফন বন্ধ করার জন্য জোরালোভাবে অনুরোধ করেছি। আমরা বলেছি এসব লাশ বাংলাদেশে পাঠাতে হবে। ইতালি কর্তৃপক্ষ এতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশ নাগরিক মারা যান। এই ৭ বাংলাদেশি হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মৃত অপর দুই জন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102