ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরজাদার নামে মামলা করবেন হিরো আলম (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের নামে মামলা করার হুমকি দিয়েছেন হিরো আলম।

রোববার (৩০ জানুয়ারি) ইউটিউবে প্রকাশির একড়ি ভিডিওতে দেখা যায় হিরো আলম বলেছেন, পীরজাদা হারুন চলচ্চিত্রের মানুষদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। আবার নিপুণ আপুর কাছে নাকি চুমু চাইছে। কী একটা লজ্জাজনক ব্যপার! এরকম লোক এফডিসিতে থাকলে চলচ্চিত্রের উন্নতির চেয়ে ক্ষতি হবে। এরকম লোককে জেলখানায় রাখা উচিত। তার কারণে আমি হেনস্থা হয়েছি। সে আমার মানহানি করেছে, সম্মান হানি করেছি। এর নামে আমি মামলা করে দেব।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিন শুধু ভোটার শিল্পী ও ভোট গ্রহণের সঙ্গে যুক্তদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়। অন্যদের ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে ১৭টি সংগঠন সেখানে আন্দোলন শুরু করে। তারা পীরজাদা হারুন ও এফডিসি এমডির পদত্যাগ দাবি করছেন।

এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। তবে তা মানতে রাজি নন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102