ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইনস্টাগ্রামে পোস্ট করে ৬০ তলা থেকে ঝাঁপ দিলেন মিস আমেরিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

বয়স মাত্র ৩০ বছর। মডেলিং পেশায় বেশ ভালই এগিয়ে যাচ্ছিলেন এক সময়ের মিস ইউএসএ খেতাব জেতা সুন্দরী চেসলি। কিন্তু হঠাৎই নিজের হাতেই সব কিছু শেষ করে দিলেন তিনি। রবিবার (৩০ জানুয়ারী) সকালে একটি ভবনের ৬০ তলা থেকে ঝাঁপ দিলেনএই সুন্দরী। তবে কেন এই সিদ্ধান্ত নেন তিনি তা জানা যায়নি।

১৯৯১ সালে মিশিগানে জন্ম হয় চেসলি। ২০১৭ সালে আইন নিয়ে তিনি স্নাতক ডিগ্রি পাশ করেন। ২০১৯ সালে মিস ইউএসএ’র খেতাব জিতেছিলেন। চেসলির সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, এই দিনটা তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিক।

তদন্তের স্বার্থে পুলিশ চেসলির এই পোস্টটি খতিয়ে দেখছেন। তুমি বলতে চেসলি কাকে বুঝিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর নেপথ্যে কোনও সম্পর্কের যোগাযোগ আছে কিনা, তা নিয়েও চলছে তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকার কারণেই হয়তো এরকম পদক্ষেপ নিয়েছেন চেসলি। তার বন্ধু ও বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে। মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চেসলির বাড়ি থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। তাতে লেখা মায়ের জন্য সব কিছু ছেড়ে দিতে চায় সে। জানা গেছে, এবারের মিস ইউনিভার্স ভারতীয় কন্যা হরনাজ সিন্ধুর সঙ্গে ভাল বন্ধুত্বও গড়ে উঠেছিল চেসলির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102