ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জ্বরে আক্রান্ত পরীমনি, আদালতের কাছে সময় প্রার্থনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হলেও অসুস্থতার দরুণ তিনি আদালতে হাজির হতে পারেননি। তাই পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ১ মার্চ।

এর আগে, নিজেকে নির্দোষ দাবি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন পরীমনি। গত ৫ জানুয়ারি পরীমনির আইনজীবী নীলাঞ্জনা সুরভী রিফাত মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছর ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করা হয় পরীমনির বিরুদ্ধে। আসামি করা হয় মোট তিনজনকে। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।
আরও পড়ুন: ২ যুগেও নিষ্পত্তি হয়নি নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা, আইনি নোটিশ

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। নিয়ে যায় সদর দপ্তরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমনিকে। এরপর র‌্যাব বাদী হয়ে মামলা করে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমনি। তার বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102