ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বইমেলা এবার ১৪ দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬ বার পঠিত

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা। বইমেলা আয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে এই ১৪ দিনের।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি জানান, অমর একুশে বইমেলার সময় বাড়ছে না। মেলা উদ্বোধন হবে ১৫ ফেব্রুয়ারি। বরাবরের মতো এবারও ওই দিন সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে।

অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

এরপর গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বৈঠকে অমর একু‌শে বইমেলা ১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ পর্যন্ত আ‌য়োজনের প্রস্তাব গ্রহণ ক‌রা হয়। এই প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102