ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিস জনসনের আরও এক সহযোগীর পদত্যাগ, মোট ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের আরও এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি হলেন বরিসের উপদেষ্টা নারোজানস্কি।

বরিসের এই সহযোগী পদত্যাগের পর ডাউনিং স্ট্রিটের সাবেক সহযোগী নিকি দা কোস্টা বলেন, তিনি আমার জানা একজন নিয়মবেত্তা নারী। ‘বরিসের নীতি প্রণয়নকারী ইউনিটের জন্য বড় ধরনের ক্ষতি’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বরিসের ব্যবসায়িক এবং এনার্জি সচিব গ্রেগ হ্যান্ডস বলেন, কেলেঙ্কারির পর পরিবর্তন এনে প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ আমলে নিচ্ছেন। ডাউনিং স্ট্রিটে কী হচ্ছে এমন প্রশ্নের জবাবে গ্রেগ হ্যান্ডস বলেন, পদত্যাগ হয়েছে এবং পদত্যাগ গ্রহণ করাও হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তার চার কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস।

বিবিসির খবরে বলা হয়েছে, কার্যালয়ে পার্টির আয়োজন করে চাপের মুখে রয়েছেন বরিস। এ ছাড়া তার নেতৃত্ব প্রশ্নের মুখে। এমন পরিস্থিতি এই পাঁচ কর্মকর্তা পদত্যাগ করলেন।

বরিসের সহযোগীদের পদত্যাগের ঘোষণা আসার পর বিরোধী দল লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেনার এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বরিসের শীর্ষ উপদেষ্টা ও সহযোগীরা পদত্যাগে করছেন। এটা চূড়ান্ত সময় নিজেকে আয়নায় দেখার। বরিস নিজেই সমস্যা কি না, সেটা বিবেচনার সময় এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102