ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের সমালোচনার মুখে শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে সমালোচনা নতুন কিছু না। প্রতিনিয়তই এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা চলতেই থাকে। এবার পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন এই সুন্দরী।

ছবিতে দেখা যায়, হাওয়ায় উড়ছে সাদা ফ্রক। উন্মুক্ত ঊরু, চোখে রোদচশমা, খোলা চুল পিঠ পর্যন্ত নেমে এসেছে। ডানা মেলা পরীর মতো নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন অভিনেত্রী শ্রাবন্তী। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ভক্ততা নিশ্চয়ই জানেন বেড়াতে ভালোবাসেন শ্রাবন্তী। সুযোগ পেলেই পছন্দের ঠিকানায় পাড়ি দেন। এবার দুবাইয়ে গেছেন অভিনেত্রী। কখনো অভিজাত ক্লাবে আবার কখনো সমুদ্র সৈকতের ছবি শেয়ার করেছেন স্টোরি হিসেবে।

আর সরাসরি পোস্ট করেছেন নিজের সাদা ফ্রক পরা ছবি। বিশাল ইমারতের সামনে পোজ দিয়েছেন শ্রাবন্তী।

ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, সমস্যাগুলোর পিঠে ডানা লাগিয়ে দিন আর অনেক অনেক দূরে উড়ে যেতে দিন। তবে এবারও রেহাই নেই। সমালোচনার শিকার হতে হলো তাকে। বিশেষ করে পোশাক নিয়ে ট্রলের মুখে পড়েন তিনি। অনেকেই মন্তব্য করেছেন, অযথাই এমন খোলামেলা পোশাকের মানে কি! আবার অনেকে লিখেছেন, শিশুদের মতো ফ্রক পড়েছেন শ্রাবন্তী! কেউ লিখেছেন, নিজেকে সামলান। অনেক হয়েছে!তবে বরাবরের মতো এসবে মন্তব্যে পাত্তা দিচ্ছেন না নায়িকা। নিজের মতো করেই ঘুরছেন দুবাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102