ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাই সফরে শ্রাবন্তীর সঙ্গী নতুন প্রেমিক অভিরূপ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয় স্বামী রোশান সিংকে ছেড়ে আলাদা থাকছেন। আইনগতভাবে এখনও তাদের ডিভোর্স না হলেও নতুন প্রেমে জড়িয়েছেন ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে।

এবার সেই প্রেমিকের সঙ্গে দুবাই সফরে গেছেন ‘চ্যাম্পিয়ন’খ্যাত নায়িকা।
সামাজিকমাধ্যমে শ্রাবন্তীর অ্যাকাউন্ডে শুধুই এখন দুবাই সফরের ছবি। সেখানে শ্রাবন্তীকে একা দেখা গেলেও পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের দাবি, অভিনেত্রীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগও দুবাইয়ে রয়েছেন।

২০২১ সালের মার্চ মাস থেকেই নাকি শ্রাবন্তী ও অভিরূপ সম্পর্কে রয়েছেন। কলকাতা বাইপাসের কাছের একটি আবাসনেও থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। শ্রাবন্তী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না। এই বিচ্ছেদপর্বের সময়ের মধ্যেই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। এরপরেই ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102