ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পতাকা থেকে কালেমা বাদ দিচ্ছে সৌদি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

সৌদি আরবে বদলে ফেলা হচ্ছে পতাকা ও জাতীয় সঙ্গীত। নতুন পতাকাতে থাকবে না পবিত্র কালেমা তাইয়েবা। তাতে আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। এমনটাই জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (৩১ জানুয়ারি) দেশটির অনির্বাচিত শূরা কাউন্সিল পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে।

সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহ’র অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে।

তবে দেশটির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য মিডিয়া জানিয়েছে, পতাকা, স্লোগান ও জাতীয় সঙ্গীতে সংশোধন আনা হচ্ছে এর বিষয়বস্তুতে নয়। তবে এ বিষয়ে শূরা কাউন্সিল বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, প্রস্তাবিত পরিবর্তনগুলোর লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় প্রতীকের সঠিক ব্যবহারগুলোকে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। একইসঙ্গে পতাকা ও সঙ্গীতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পতাকাকে লঙ্ঘন বা অবহেলা থেকে রক্ষা করা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102