ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কবে আসছে বানসালির নতুন ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি নিয়ে বহুদিনের অপেক্ষার অবসান হলো। বারবার তারিখ পেছানোর পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি৷ প্রকাশিত হলো বহুল প্রতিক্ষিত ছবিটির ট্রেলারও।

গাঙ্গুবাঈ ষাটের দশকে মুম্বাইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ। অনেকের কাছে মুম্বাই মাফিয়া কুইন নামে পরিচিত ছিলেন তিনি। সেই গাঙ্গুবাইয়ের জীবনকাহিনি নিয়ে লেখক হাসান জাইদির উপন্যাস মাফিয়া কুইনস অফ মুম্বাই অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। আর সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ভাট ৷

দীপিকা-রণবীর জুটির সঙ্গে পরপর বেশ কয়েকটি কাজ করার পর এবার আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় ৷ তাই নতুন জুটির প্রথম কাজের কিছু ঝলক সামনে আসার অপেক্ষা করছিলেন সকলেই৷ আলিয়ার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগানও ৷ তিনিও বেশ কয়েক বছর পর আবার এই বর্ষীয়াণ পরিচালকের সঙ্গে কাজ করবেন। তাই সিনেমায় অজয়ের চরিত্রের দিকেও নজর থাকবে সবার ৷

ট্রেলারেই বোঝা যায়, কতখানি ওজস্বী হতে চলেছে গাঙ্গুবাঈয়ের চরিত্রটি ৷ রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং ধীরে ধীরে তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসারই ঝলক রয়েছে ট্রেলারটিতে ৷ অন্যদিকে লালার চরিত্রে চেনা ঢঙে দেখা গেছে অজয়কেও ৷

অনেকে মনে করছেন, পদ্মাবতের পর বানসালির আরেক মাস্টারপিস গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। আর এটি হতে যাচ্ছে আলিয়া ভাটের এ পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। সব মিলিয়ে ট্রেলারেই যথেষ্ট আগ্রহের উদ্রেক করছে সঞ্জয়ের এই পিরিয়ড ফিল্ম ৷ সেই সময়কার মুম্বাইয়ের ছবিটিকে যে যথেষ্ট যত্ন নিয়ে ফুটিয়ে তুলেছেন পরিচালক এ নিয়ে কোনো সন্দেহ নেই ৷ ২৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102