ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশু রায়ানকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর তামোরোতে উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো শিশু রায়ানকে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় তার নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রায়ান নামের পাঁচ বছর বয়সী ওই শিশুটি কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৪ ফুট নিচে পড়ে যায়। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করে মরোক্কাবাসী। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।

রায়ানের মৃত্যুর সংবাদ দিয়ে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশুটিকে বের করে আনতে উদ্ধার তৎপরতা শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। শিশু রায়ানকে যে করেই হোক বের করে আনার চেষ্টার করা হয়। গভীর কূপে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল রায়ান। এর আগে দড়ি দিয়ে কিছু শুকনো খাবার, পানি ও অক্সিজেনের মাস্ক পৌঁছানো হয় তার কাছে।

রায়ানের মরদেহ বের করে আনছেন উদ্ধারকর্মী।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য্য ধরে লেগে আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102