ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক ভিডিও শেষে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটক ভিডিও শুটিং শেষে প্রেমিকের ধর্ষণের শিকার হয় এক মাদরাসাছাত্রী (১৪)। কথিত ওই প্রেমিককে (১৬) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ওই কিশোরের আটকের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য বুধবার (২ ফেব্রুয়ারি) ওই কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিক ওই কিশোরসহ পাঁচ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও শুটিং করে। রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন জায়গায় নিয়ে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে।

ধর্ষণের সময় চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করেন। এ সময় কৌশলে ওই কিশোর ও তার দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেছেন ওই কিশোরীর নানি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102