ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পী সমিতির চেয়ারে বসলেন কাঞ্চন-নিপুণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

পর পর দুইবারের নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের ক্ষমতার পালাবদল হলো! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।

ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। ফলাফলের পর নিপুণ জয়ী জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনেন।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। একইসঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান।

এদিকে জায়েদ খান জানিয়েছেন, তিনি আইনের আশ্রয় নেবেন। কারণ আপিল বোর্ড মূলত অবৈধ। তারা অন্যান্যভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা হাস্যকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102