ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চালক ইয়াছিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

দেড় মাস থেকে পরিবারের হাল কাঁধে নিয়ে কিশোর বয়সে অটোরিকশার হ্যান্ডেল ধরে ১৪ বছর বয়সী ইয়াছিন। গতকাল রবিবার দুপুরে ব্যাটারী চালিত ওই অটোরিকশায় দুই যাত্রী নিয়ে বিভিন্নস্থানে ঘুরে বেড়ান। এরই সুযোগে কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে কিশোর চালকের চোখ ফাঁকি দিয়ে রিকশাটি চুরি করে নিয়ে যায় রিকসায় থাকা ওই দুই যাত্রী। ভাড়ায় চালিত অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই চালক।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের পলোয়ান মসজিদ এলাকায়। ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামে। রিকশাটি চুরি হয়ে যাওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছে সে।

ইয়াছিন জানায়, গতকাল রবিবার সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজার থেকে তার অটোরিকশায় দুইজন যাত্রী উঠে জেলা শহরে আসার জন্য। বিভিন্নস্থানে ঘুরিয়ে দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে আসে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পলোয়ান মসজিদের পাশে। সেখানে ওই যাত্রীরা নেমে চা পান করে। এ মসয় যাত্রীরা চালক ইয়াছিনকে পাশের একটি ভবন দেখিয়ে সেখানে পাঠায় একটি সাউন্ড বক্স আনার জন্য। সরল বিশ্বাসে সে তাদের কথামতো সেখানে যায়। এ সুযোগে যাত্রীবেশী চোরেরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই এমন ঘটনায় সে হতবিহ্বল হয়ে পড়ে। এরপর কান্নায় ভেঙে পড়ে সে।
কিশোর ইয়াছিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দেড় মাস থেকে এলাকার জনি মেস্তুরী নামে একজনের কাছ থেকে অটোরিকসাটি ভাড়ায় নিয়েছি। দিনে ৫-৬শ টাকা পাই। তিনশ’ টাকা ভাড়া হিসেবে মালিককে দিয়ে দিই। বাকী টাকা দিয়ে সংসার চালাই। অটোরিকশাটি এখন চোরে নিয়ে গেছে, মালিককে কি বুঝ দেব।

সে জানায়, তার বাবা মো. ইব্রাহিম অন্যত্র বিয়ে করে তাদের রেখে চলে গেছে। তারা তিন বোন। ছোট এক ভাই ছিলো, ছয় মাস আগে ব্রেন ক্যান্সারে মারা গেছে। ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা ঋণ করতে হয়েছে তাদের পরিবারের। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পুরো পরিবারের ভার তার কাঁধের উপর। তাই লেখাপড়া ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেছে। কিন্তু অটোরিকশাটি হারিয়ে এখন হাউমাউ করে কাঁদছে ইয়াছিন।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম জানান, অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102