ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নামজারি আবেদন মঞ্জুর না হলে কারণ জানাতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

জমির মালিকানা নিশ্চিত করতে নামজারি আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার আগে সেবাগ্রহীতাকে তথ্য বা কাগজপত্রের ঘাটতির ব্যাপারে অবগত করে নোটিশ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ‘ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন নামঞ্জুর প্রসঙ্গে’ শীর্ষক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে ভূমি মন্ত্রণালয়। এর ফলে সেবাগ্রহীতা নামজারি আবেদন নামঞ্জুর হয়ে যাওয়ার আগে একবার সুযোগ পাবেন ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার।

পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের গত বছরের ২ নভেম্বরের ৫৬০ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। উক্ত টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনারের (ভূমি) আইডিতে তালিকাভুক্ত হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় ১ম আদেশের পূর্বেই অনেক আবেদন নামঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কি কারণে আবেদন না মঞ্জুর হয়েছে নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।

পরিপত্রে আরও জানানো হয়, এক্ষেত্রে নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনারদের (ভূমি) প্রথম আদেশের আগে নামজারির আবেদন বাতিল করা যাবে না। আবেদনে কোনও তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে তথ্য/কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোনও কারণে না-মঞ্জুর হলে দ্বিতীয় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক নামঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102