ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি বাম জোটের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করেছে, সরকার দেশের গোটা বাজার ব্যবস্থা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে, বাজার সিন্ডিকেটকে যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছে। বাজারে গেলে মনে হয় না দেশে কোনও সরকার আছে। এ জন্য বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে চরম ব্যর্থ ও দায়িত্বহীন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছে জোট।

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বাম জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব দাবি করেন।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়েছে। সরকার দেশের বাজার ব্যবস্থাকে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। বাজার নিয়ে ব্যবসায়ীদেরকে যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে।’

তিনি অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তিনি ব্যর্থ সরকার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী এবং ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102