ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লতা মঙ্গেশকরকে নিয়ে ঐশ্বরিয়ার হৃদয়স্পর্শী পোস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা ভারত। বলিউড-টালিউডে এখন শোকের মাতম। হাজারো কালজয়ী গানের স্রষ্টার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

বলিউড-টালিউডের বহু ব্যবসাসফল ছবির গানে সুর দিয়েছিলেন লতা। তার গানে কণ্ঠ মিলিয়েছেন কাজল, ঐশ্বরিয়া, মাধুরী, রানী মুখার্জি, ক্যাটরিনা, আলিয়াদের মতো নায়িকারা।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড নায়িকারা। সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই টুইটারে একটি আবেগঘন পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে বচ্চনবধূ লিখেছেন— ‘ভাষা হারিয়ে ফেলেছি… আপনার বিদেহী আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা, লতাজি… স্রষ্টা আপনার মঙ্গল করুন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। পর পারে ভালো থাকুন।’

ঐশ্বরিয়া তার পোস্টে শ্রদ্ধার ইমোজি জুড়ে দিয়েছেন।
শুধু তাই নয়, বলিউড সেনসেশন তার ইনস্টাগ্রামে লতা মুখার্জির একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন।

তার স্বামী অভিষেক বচ্চনও লতা মঙ্গেশকরের মৃত্যুতে আবেগী বার্তা দিয়েছেন। লিখেছেন— ‘আজ আমরা আমাদের সবচেয়ে বড় সময়কে হারিয়েছি। আমরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছি। স্বর্গীয় সুর ও প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করার জন্য লতাজি আপনাকে অনেক ধন্যবাদ।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102