ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক বছরে শাহ আমানত দিয়ে এসেছে ১০ হাজার কেজি স্বর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ বার পঠিত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত এক বছরে ১৯৭ কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ আমদানি হয়েছে। মোট স্বর্ণ আমদানির পরিমাণ ১০ হাজার কেজি ৬৩ গ্রাম। স্বর্ণের বার ও স্বর্ণালংকার হিসেবে এসব স্বর্ণ আমদানি হয়েছে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাগেজ রশিদের মাধ্যমে নয় হাজার ৭৯৭ কেজি স্বর্ণের বার আমদানি হয়েছে। এসব স্বর্ণ আমদানি বাবদ ১৬৯ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস। ব্যাগেজ রশিদের মাধ্যমে স্বর্ণালংকার আমদানি করা হয়েছে নয় কেজি। অলংকার আমদানি খাতে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব পেয়েছে এক কোটি ৪০ লাখ টাকা।

পাশাপাশি ডিটেনশন মেমো বা ডিএমকৃত স্বর্ণের বার ও স্বর্ণালংকার আমদানি হয়েছে ৪৪ দশমিক ৭৫ কেজি। এসব স্বর্ণ ছাড় করার পর শুল্ককর পাওয়া গেছে ২৭ কোটি টাকা। বিমানবন্দরে সাময়িকভাবে আটক স্বর্ণগুলোকে ডিএমকৃত (ডিটেনশন মেমো) স্বর্ণ বলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102