ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ব্যবহারে সতর্ক করলেন গবেষকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

অনেক রোগীকেই উচ্চ রক্তচাপের কারণে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীরাও এটি গ্রহণ করেন। তবে দীর্ঘদিন ধরে এটি ব্যবহারের ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবার্গের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খেয়ে আসছেন, এমন রোগীদের ঝুঁকি ও উপকারিতা সম্পর্কে চিকিৎসকদের ভালোভাবে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছেন গবেষকরা। অবশ্য সাধারণ মাথাব্যথা ও জ্বরের জন্য এটি নিরাপদ বলে জানিয়েছেন তারা।

সাময়িক ব্যথা ও যন্ত্রণার স্বল্পমেয়াদী প্রতিকার হিসেবে দুনিয়াজুড়ে প্যারাসিটামলের চাহিদা রয়েছে। দীর্ঘদিনের পুরনো বা স্থায়ী ব্যথার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারে অবশ্য এর উপকারের প্রমাণ খুব কমই মিলেছে। এরপরও অনেক সময় দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসাতেও রোগীকে এটি প্রেসক্রাইব করা হয়।

যুক্তরাজ্যে চালানো এই গবেষণায় ১১০ জন স্বেচ্ছাসেবকের দুই-তৃতীয়াংশই উচ্চ রক্তচাপের ওষুধ নিয়েছিলেন। তাদের দুই সপ্তাহ ধরে দিনে চার বার এক গ্রাম করে প্যারাসিটামল খেতে বলা হয়। এরপর অন্য দলটিকে দুই সপ্তাহের জন্য ডামি পিল বা ‘নকল বড়ি’ খেতে দেওয়া হয় তাদের।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের একজন ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডেয়ার। তিনি বলেন, ডামি পিল গ্রহণকারীদের তুলনায় প্যারাসিটামল গ্রহণকারীদের রক্তচাপ অনেক বেশি বেড়ে গেছে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে এটি একটি।

দীর্ঘস্থায়ী ব্যথার রোগীদের তাই শুরুতে যতটা সম্ভব স্বল্প মাত্রায় প্যারাসিটামল দিতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন গবেষকরা। কঠোর নজর রাখতে বলেছেন উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকিতে থাকা রোগীদের ওপর।

কিছু বিশেষজ্ঞ অবশ্য মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে আরও বেশি সংখ্যক মানুষের ওপর লম্বা সময় ধরে গবেষণার প্রয়োজন রয়েছে।

সূত্র: বিবিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102