ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে আসনের শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।

রেলের এই কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর আগে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) যাত্রীবাহী ট্রেন চলাচলে আরোপিত বিধিনিষেধ শিথিল করে যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়। কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে। আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাস কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটাব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি থেকে যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। পরে ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102