ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাপক ট্রলের শিকার দীপিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

সদ্য মুক্তি পেয়েছে তার ‘গেহরাইয়ান’ ছবির ট্রেলার। মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। ‘গেহরাইয়ান’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি দীপিকা সিনেমার প্রচারণার জন্য একটি ডেনিম পোশাক পরেন। সঙ্গে সাদা হিল। তিনি কাট-আউট স্ট্র্যাপি টপ বেছে নিয়েছিলেন। কোনো গহনা এবং মেকআপ ছিল না।

তার এই পোশাক নেটিজেনদের কাছে হাস্যকর মনে হয়েছে। তারা ছবিতে মন্তব্য করে বলছেন, এটা কি ‘সুইম স্যুট’? আবার অনেকে তাকে বিবি ওটিটি তারকা উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। তবে অনেকে দীপিকাকে সমর্থনও দিচ্ছেন। তাদের মতে, একজন কি পরবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। সবখানে মতামত দেয়া উচিত নয়। ‘গেহরাইয়ান’ ২০২২ সালের সুপারহিট সিনেমা হবে বলে আশা করছেন ভক্তরা। ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি। তারই অপেক্ষায় আছে ভক্তরা।

দীপিকা পাড়ুকোন একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা পাড়ুকোন কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে উঠেন। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন।

২০১২ সালের বক্স অফিস হিট ককটেল পাড়ুকোনের কর্মজীবনের সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়, যা তাকে সমালোচকদের কর্তৃক প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন এনে দেয়। তিনি হাস্যরসাত্মক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেন যা সর্বোচ্চ-আয়কারী বলিউড চলচ্চিত্রের তালিকায় স্থান নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102