ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে গ্রামে নেই কোনও পুরুষ, তা সত্ত্বেও গর্ভবতী হয়ে যান মহিলারা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

বিশ্বজুড়ে একাধিক রহস্য রয়েছে যার পিছনের কারন কী তা অনেকেরই অজানা৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি গ্রাম সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে৷ এই গ্রামে গত ৩০ বছরে ধরে পুরুষদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল তা সত্ত্বেও গ্রামের মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন৷

কেনিয়ার সাম্বুরু এলাকার উমোজা গ্রামেরও এরকমই একটি আশ্চার্য রহস্য রয়েছে৷ পুরুষের নো এন্ট্রি সত্ত্বেও মহিলারা অন্ত্বঃসত্তা হয়ে পড়েন৷ মহিলা পরিচালিত গ্রামটিতে প্রত্যেক মহিলা এবং সন্তানদের একাই বড় করে তোলেন৷ সন্তানরা কখনই তাদের বাবার নাম বা পরিচয় জানতে পারেন না৷ কিন্তু সকলের মনেই একটাই প্রশ্ন যেটা এটা কী করে সম্ভব?

এই গ্রামটি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত৷ গ্রামে প্রায় আড়াই শোর বেশি মহিলা বসবাস করেন৷ মহিলা ছাড়া এই গ্রামে কেবল বাচ্চারা থাকে৷ ২ জন প্রতিনিধি প্রতি বছর গ্রাম পরিচালনার দায়িত্ব পান। এখানে মহিলারা প্রত্যেকেই স্বনির্ভর। ছোট ছোট ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা নিজেরাই আয় করেন৷ এই গ্রামের বাসিন্দারা কৃষিকাজ, পশুপালনের পাশাপাশি রঙিন পুঁতি দিয়ে গয়না তৈরি করেন। এই গ্রামের মহিলাদের তৈরি গয়না বেশ জনপ্রিয়৷

এই গ্রামে কেন পুরুষরা থাকেন না? ১৫জন মহিলা মিলে এক সঙ্গে এই গ্রামটি শুরু করেছিল৷ পুরুষতান্ত্রিক এই সমাজের বিভিন্ন কুপ্রথার শিকার হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন ১৫জন ধর্ষিতা মহিলা মিলে এই পুরুষমুক্ত গ্রাম গড়ে তুলেছিলেন৷ পাশাপাশি গ্রামটি সেই সকল মহিলাদের বসবাস করার জন্য খুলে দেওয়া হয় যারা সামাজিক ও পারিবারিক হিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন৷

কিন্তু কী করে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা? এর পিছুনে কোনও জাদু নেই ৷ এই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষকে খুঁজে নেন, তাদের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। গর্ভবতী হওয়ার পর ওই পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় মহিলারা৷ ফলে তাদের বাচ্চারা কখনই পিতৃপরিচয় জানতে পারে না৷

গ্রামটি গঠিত হয় ১৯৯০ সালে। অনেক অনেক দূর দূর থেকে মানুষ এই গ্রামে ঘুরতে আসেন৷ গ্রামে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রাইমারি স্কুল রয়েছে৷ গ্রামের বেশ কিছু ছবি এবং মহিলাদের লাইফস্টাইল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

সূত্র: দ্য গার্ডিয়ান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102