ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত কাশিমপুর কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয়েছে। গত রাতে তাদের কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি ইউনিটের কনডেম সেলে নেয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে হাই সিকিউরিটি ইউনিটে আনা হয়েছে।

প্রদীপ কুমার ও লিয়াকত আলী ফাঁসির দণ্ডাদেশ পরপর কক্সবাজার কারাগারে ছিল। সেখান থেকে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বুধবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আনা হয়।

২০২০ সালের ৩১শে জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। নিহতের চার দিন পর ৫ই আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে এরপর সিনহা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102