ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামিন মিলবে না, ১৬ তারকাকে ‘হুঁশিয়ারি’ কঙ্গনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

আসতে চলেছে কঙ্গনার রিয়্যালিটি শো ‘লক আপ’। সামনে এলো এর টিজারও। কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে সেটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনা একটি জেল লক আপের সামনে হাঁটছেন। পরনে জাম্পশুট। সেই টিজারের ক্যাপশন হচ্ছে- ‘আমার কারাগার এমন এক জায়গা যেখানে গুন্ডামি বা বাবার পয়সার জোরে জামিন মিলবে না।’

ব্যক্তিগত জীবনে কঙ্গনার নানা আইনগত ঝামেলা চলছে। সেই সূত্রেই নায়িকা বলেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন। একদল যারা আমাকে পছন্দ করেন, আর যারা আমার প্রতি কুবাক্য ব্যবহার করেন। যারা আমায় ঘৃণা করেন তারা আমার কণ্ঠরোধ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এফআইআর করেন, আমাকে নেপোটিজমের চক্রে জড়িত করেন। তাদের জন্য আমার জীবন রিয়েলিটি শোয়ে পরিণত হয়েছে। এবার আমার পালা।

নিজের শো নিয়ে কঙ্গনা জানান, আমি এমন একটা রিয়েলিটি শো আনছি যেটা এই ধরনের শো গুলিকে পুরোপুরি ছাপিয়ে যাবে। এটা আমার জেল, এখানে আমারই শাসন জারি। এখানে ১৬ জন বিতর্কিত তারকা আটক আছেন। তাদের সঙ্গে সেটাই করা হবে, যেটা আমি করতে চাই।

টিজার থেকে আরও জানা যাচ্ছে যে, আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রেলার প্রকাশিত হবে। এই রিয়েলিটি শো এর পিছনে আছেন একতা কাপুর। একতার বিষয়ে যথেষ্ট শ্রদ্ধাও প্রকাশ করেছেন কঙ্গনা। আগামী ২৭ ফেব্রুয়ারি শো এর স্ট্রিমিং শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102