ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি: মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

ইসি গঠনে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া ১৩৬ জনসহ মোট ৩২৯ জনের নামের তালিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটিতে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। সার্চ কমিটি আবার যখন বসবে তখন এই নামগুলো দেখবে। এক নাম হয়তো চার-পাঁচবার আসতে পারে। সেগুলো বিশ্লেষণ করলে প্রকৃত সংখ্যা জানা যাবে।

নামগুলো প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি যখন বৈঠকে বসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আজ দুটি বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার মতো আলোচনা হয়েছে। প্রথম গ্রুপে ছিলেন ১৪ জন, পরের গ্রুপে ছিলেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। ওনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন। সবারই মূল বক্তব্য হলো এমন একটা নির্বাচন কমিশন সিলেক্ট করা যাতে সবার আস্থাভাজন হয় এবং ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন। তাদের সাজেশনগুলো নোট করা হয়েছে। আগামীকাল বিকেল চারটার পরে বৈঠকে বসে ওনাদের সাজেশনগুলো নিয়ে তারপর সার্চ কমিটি তাদের কর্ম পদ্ধতি ঠিক করবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাব অনুযায়ী বিএনপিকে ডাকা হবে কি না, এ বিষয়ে তিনি বলেন, এটা ওনার একটা সাজেশন। আরও একাধিক ব্যক্তি এ প্রস্তাব দিয়েছেন। কালকের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হতে পারে। কালকের মিটিংয়ের পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102