ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএল নিলাম: প্রথম দিনের পর একঝলকে প্রীতির পাঞ্জাব কিংস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে আজ রবিবার রাত পর্যন্ত। চলতি বছরের আইপিএল নিলামে প্রথম দিন বলা যায় ভালোই দল গড়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।

মায়াঙ্ক আগারওয়াল আর আর্শদীপ সিংকে রিটেনড করে ২০২২ আইপিএলের নিলামে নামে প্রীতি জিনতার দল। অনেকটা বেশিই টাকা নিয়ে নিলামে অংশ নেয় পঞ্জাব। নিলামের শুরুতেই শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব। এরপর কাগিসো রাবাদাকে ৯.২৫ কোটি টাকা, জনি বেয়ারস্টোকে ৬.৭৫ কোটি টাকায় কিনে নেয় দলটি। ব্যাটিং-বোলিং উভয় দিক দিয়েই নিলামের শুরুতে বেশ শক্ত দল হল পঞ্জাব কিংস। বেয়ারস্টো ওপেনিং ব্যাটার, উইকেটকিপার। ওপেনিংয়ে রয়েছে মায়াঙ্ক আগারওয়াল আর শিখর ধাওয়ানও। ফলে টপ অর্ডারে অনেক ভারসাম্য এল।

রাহুল চাহারকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেয় পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বিগত কয়েক বছর ধরেই দুরন্ত পারফর্ম করার পর নজরে আসেন রাহুল চাহার। দলের কোচ অনিল কুম্বলে। তিনিই রত্ন চিনতে ভুল করেননি। সুযোগ বুঝেই চাহারকে ছিনিয়ে নেন তিনি। গত আইপিএলেই প্রীতির দলে অভিষেক হয়েছিল শাহরুখ খানের। এবারের নিলামেও তিনি ছিলেন অন্যতম আকর্ষণ। শুরু থেকেই চেন্নাই সুপার কিংস ঝাঁপায় শাহরুখকে দলে নিতে। মাঝে একবার আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত পাঞ্জাব কিংসের।

এছাড়া প্রভসিমরন সিংকে ৬০ লাখ টাকা, জীতেশ শর্মাকে ২০ লাখ টাকায় কেনে পঞ্জাব। হরপ্রীত ব্রারকে ৩.৮ কোটি টাকায় নেয় তারা। গত আইপিএলেই চমক দেন এই স্পিনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন হরপ্রীত ব্রার। ২৫ লাখ টাকায় পেসার ঈশান পোড়েলকে নিজেদের দলে রেখে দিল পাঞ্জাব কিংস। আজ রবিবার নিলামের দ্বিতীয় দিনে আরও কয়েকজন ইউটিলিটি ক্রিকেটারকে তুলে নিতে তৈরি পাঞ্জাব কিংস। প্রীতির দলের ঝুলিতে এখনও বরাদ্দ আছে ২৮.৬৫ কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102