ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুল কিনে বাসায় ফেরা হলো না দিপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন ছাত্র ও তার স্বজনরা তাকে আহত অবস্থায় সকালে হাসপাতাল নিয়ে আসে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত দিপুর খালাতো ভাই মাহবুবুল ইসলাম জানান, দিপুর বাবার নাম জামাল সরদার। তার মা দীর্ঘদিন আগে মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলো সে। বাবাও তার দেখাশোনা করতো না। যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় নানির বাড়িতেই থাকতো। তেমন কিছু করতো না সে।

তিনি আরও জানান, ভোর ৪টায় দিকে দিপু তাকে ফোন দিয়ে জানায়, শাহবাগে ফুল কিনতে গিয়েছে সে। এর কিছুক্ষণ পরেই আবার তার ফোন থেকে এক পথচারী ফোন দিয়ে জানায় মৎস্য ভবন সংলগ্ন তেলের পাম্প এর বিপরীত পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছে দিপু। পরে তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102