ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত: শিশির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ বার পঠিত

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে যে সমালোচনা প্রায়ই চলে, তা হলো— দেশের খেলা বাদ দিয়ে সাকিব আইপিএল খেলে বেড়ান। যে কারণে অনেকেই সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। 

তবে রোববার আইপিএলের নিলাম শেষে দৃশ্যপটই যেন পাল্টে গেল। কারণ প্রথমবারের মতো আইপিএল নিলামে দল পেলেন না সাকিব।

২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার।

আইপিএল শুরুর আগে বাংলাদেশ দল শ্রীলংকা সফরে যাবে। যে কারণে সাকিবে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

আইপিএলে সাকিবের দল না পাওয়ার এই কারণ জানানোর পাশাপাশি একটি প্রশ্নও তুলেছেন তার স্ত্রী উম্মে আহম্মেদ শিশির।

সমালোচকদের উদ্দেশে শিশিরের প্রশ্ন— আইপিএলে দল পেয়ে শ্রীলংকা সফরে না থাকলে সাকিবকে কি বিশ্বাসঘাতক বলা হতো?

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লিখেছেন— ‘আইপিএলে দল না পাওয়া খুব বড় কোনো বিষয়ও না। কারণ সবসময়ই পরের বছর আছে। যদি তাকে দল পেতে হতো, তা হলে শ্রীলংকা সফর মিস করতে হতো। তখন কি আপনারা একই কথা বলতেন? নাকি বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’

একই স্ট্যাটাসের শুরুতে সাকিবপত্নী লিখেছেন— ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দিই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলংকা সফরের জন্য সে পারত না! এ কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’

 

উল্লেখ্য, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। টানা পাঁচ ম্যাচে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। ফরচুন খুলনাকে ফাইনালের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন যোগ্য নেতৃত্ব দিয়ে। তবে আইপিএলের গত আসরে এমন পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখাতে পারেননি সাকিব।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পরের আসরে পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই করে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দলটির হয়ে প্রত্যাশার ধারেকাছেও ছিল না তার পারফরম্যান্স। ৮ ম্যাচ খেলে মাত্র ৯.৪০ গড় ও কেবল ৯৭.৯১ স্ট্রাইক রেটে করেন কেবল ৪৭ রান। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।

তার বোলিং কিছুটা ধারহীন হয়ে যাওয়ায় আইপিএলের ফ্রাঞ্চাইজিদের কাছে কদর কমে গেছে বলে মন্তব্য বিশ্লেষকদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102