ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ক’বছর ধরে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। আর কাজের স্বীকৃত স্বরূপ অর্জন করছেন পুরস্কারও।

জয়া আহসান এবার কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ পুরস্কার পেয়েছেন। ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন নায়িকা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সেরা অভিনেত্রীর এই পুরস্কার সম্মানিত করেছে আমাকে। আমাকে এই পুরস্কার দেয়ার জন্য জুরি বোর্ডকে ধন্যবাদ। আর ধন্যবাদ অতনু দা এবং ‘বিনি সুতোয়’ সিনেমার  পুরো টিমকে, আমার প্রতি তাদের আস্থা রাখার জন্য।

জয়া আহসান ও আয়োজক কর্তৃপক্ষ

জয়া আহসান ও আয়োজক কর্তৃপক্ষ

 

পরিচালক অতনু বিশ্বাসের ‘বিনি সুতোয়’ সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।

প্রসঙ্গত, জয়া আহসান এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ এবং ২০২১ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102