ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরওয়ের বুকে বাংলাদেশেকে উজ্জ্বল করলেন ব্রাহ্মণবাড়িয়ার বাদল ভুঁইয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

গত ১৪ই ফেব্রুয়ারি, ২০২২ নরওয়ের বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির পক্ষ থেকে (স্টোভনার) সিটির জনাব বাদল ভুঁইয়া কে নরওয়ের নির্বাচন কমিটিতে কমিশনার হিসাবে যোগদানের সুযোগসহ নরওয়ের ক্ষমতাসীন দলের অসলো নির্বাহী কমিটির মেম্বার করায় আমাদের সকল বাংলাদেশীদের পক্ষ থেকে জনাব বাদল ভুঁইয়া কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সন্মান একজন বাংলাদেশী জনাব বাদল ভুঁইয়ার একার নয়, এই সন্মান পুরো বাংলাদেশের। বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলায় জনাব বাদল ভুঁইয়ার গ্রামের বাড়ি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষ করেন। একজন ফুটবলার হিসেবে বাংলাদেশে ছিল তাঁর প্রচুর সুনাম। এরই ধারাবাহিকতায় তিনি একজন সফল ক্রীড়াবিদ হিসেবে নিজেকে মেলে ধরেছেন নরওয়েতে।

সাফল্যমণ্ডিত তার ক্রীড়াজীবন

 

বতর্মানে নরওয়েতে তিনি একটি ফুটবল ক্লাবের সদস্য হিসেবে ব্যপক সুনাম কুঁড়িয়েছেন এবং তিনি নরওয়ের রোম্মেন স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ।

গত ২৫ বছর ধরে তিনি নরওয়েতে বসবাস করছেন। জনাব বাদল ভুঁইয়া বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন অব নরওয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এছাড়াও তিনি নরওয়ে বিএনপির একটানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জনাব, বাদল ভূইয়া একজন সেরা সমাজ সেবক হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়েতে। তিনি শিক্ষা ও উন্নয়ন, বেকারত্ব দূরীকরন, চাকুরীর অভিমুখী ও অপরাধ দূরীকরন, কেউ মারা গেলে দাফনে সহায়তা করা, সবুজ নগরায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন। ইতিমধ্যেই তিনি নরওয়ের পার্লামেন্টে নির্বাচন করার যোগ্যতা অর্জন করেছেন এবং তালিকাভুক্ত হয়েছেন।

সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকেও আমরা গর্বিত এমন একজন প্রবাসী বাংলাদেশী নরওয়ের বুকে বাংলাদেশকে সন্মানিত করেছেন। এই যেন নরওয়ের বুকে একটি ছোট্ট বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102