ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৈধ সাধারণ সম্পাদক আমিই রয়ে গিয়েছি: নিপুণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক নিপুণই, এমনটা দাবি করেছেন তিনি নিজেই।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিএফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে শিল্পী সমিতির কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

আদালতের দেওয়া আদেশের বিষয়টি স্পষ্ট করার জন্য সংবাদ সম্মেলনটি করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সে সময় নিপুণ বলেন, ‘ফুল বেঞ্চে যে শুনানি হয়েছে, তাতে দুটি রায় হয়েছে। একটিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সে অনুযায়ী বৈধ সাধারণ সম্পাদক হিসবে আমিই রেয়ে গিয়েছি, সেভাবেই চেয়ারে বসেছি। পাশাপাশি স্থিতাবস্থা দিয়েছেন। মানে যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে। অর্থাৎ যেহেতু আমি শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম, আমি আমার কাজ চালিয়ে যাবো। ’

সংবাদ সম্মেলনটিতে উপস্থিত হয়ে শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল আদালতের ফুল বেঞ্চ শুনানিতে আমার এবং বোর্ডের সদস্য মোহাম্মাদ হোসেনকে ধন্যবাদ জানিয়ে কাজের প্রশংসা করা হয়। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। ’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102