ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮ বার পঠিত

ভারতের বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় এ কথাআ বলা হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয় বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর। করোনায় আক্রান্ত হয়ে গত বছর তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় সিটিকেয়ার হাসপাতালে। সেখানেই মধ্যরাতে তিনি মারা যান।

চিকিৎসকরা জানান, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ায় মৃত্যুর হয়েছে বাপ্পী লাহিড়ীর।

প্রখ্যাত এই গায়ক ১৯৭০ থেকে ৮০র দশকে হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় গায়ক ও সুরকার। মাতিয়েছেন বাংলা গানেও। তার মৃত্যুতের শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102