ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী রেখে বিয়ে: নায়িকা পরীমণিকে আইনি নোটিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

স্বামীকে তালাক না দিয়ে বিয়ের অভিযোগে নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, আপনি (পরীমণি) ২০১২ সালের ২৮ এপ্রিল ১ লাখ টাকা দেনমোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত ২২ জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি, আপনি সন্তানসম্ভবা। আপনি বলেছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে। আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি।

নোটিশে আরও বলা হয়েছে, প্রচলিত আইন ও ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী সাত দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দেবেন। অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর গত ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমণি ও রাজের। যেখানে ১০১ টাকায় কাবিন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102