ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজাব পরায় ছাত্রীদের ফিরিয়ে দিল কর্ণাটকের কলেজ, বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

ভারতের কর্ণাটক রাজ্যে এবার একটি কলেজে বোরকা ও হিজাব পরে আসায় ছাত্রীদের ক্লাস থেকে ফিরিয়ে দিয়েছেন অধ্যক্ষ। ছাত্রীরা এর প্রতিবাদে ক্লাসের বাইরে বিক্ষোভ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্ণাটকের উত্তরাঞ্চলের বিজয়াপুরা এলাকার সরকারি পিইউ কলেজে আজ বুধবার এমন ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় কোনো চিহ্ন প্রকাশ করে—এমন কিছু পরা যাবে না, আদালতের এই অন্তবর্তীকালীন নির্দেশনার কথা বলে ছাত্রীদের ক্লাস করতে বাধা দিয়েছেন অধ্যক্ষ। ছাত্রীরা শেষ পর্যন্ত ক্লাস করতে পারেননি। অথচ এ সরকারি পিইউ কলেজে এর আগে শিক্ষার্থীরা হিজাব ও বোরকা পরে ক্লাস করেছেন।

আজ ক্লাস করতে দেওয়া হবে না—এ তথ্য ছাত্রীদের আগে জানানোও হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষ বলছে—তারা শুধু আদালতের অন্তবর্তীকালীন নির্দেশনা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে কলেজ অধ্যক্ষকে এ কথা বলতে শোনা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102