ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংগীতশিল্পী সন্ধ্যা ও বাপ্পির মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (৯০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, কীর্তিমান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অনন্য অসাধারণ বাণী ও সুরের অসংখ্য গান গেয়ে উপমহাদেশের সংগীতপ্রিয় মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি। তাঁর মৃত্যু উপমহাদেশের সংগীতভুবনে বিশাল শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পৃথক শোকবার্তায় সংগীত পরিচালক, সুরকার ও প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল। বাপ্পি লাহিড়িকে সংগীত জগতের বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন বিএনপির মহাসিচব। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102