ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গায়ে হলুদের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি কুয়ায় পড়ে ৯ কিশোরী ও ৪ নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ জানিয়েছে, এই নারীরা ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের জন্য একটি ঢাকা কুয়ার উপর এবং তার চারপাশে জড়ো হয়েছিল। এই অনুষ্ঠানটিকে কুশিনগর জেলার নওবিয়া নওরঙ্গপুর এলাকায় স্থানীয়ভাবে ‘মাটকোদভা’ বলা হয়। হঠাৎ, কুয়োর ঢাকনা নারীদের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে কয়েকজন নারী কুয়ার ভেতরে পড়ে যায়।

প্রাথমিকভাবে জানা যায়, নয় নাবালিকাসহ মোট ১৩ জনের মৃত্যু হয়।

খবরে বলা হয়, ওই মর্মান্তিক ঘটনায় আরও অনেক নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

এদিকে নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেন, ‘উত্তরপ্রদেশের কুশিনগরে দুর্ঘটনা হৃদয় বিদারক। যারা এতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102