ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাসে যেতে পারবে যেসব শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ড . দীপু মনি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়া সম্ভব হয়েছে তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেবে। অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নেবে শিক্ষার্থীরা।’’

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ থেকে ১৭ বছর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের এক কোটি ২৮ লাখ শিক্ষার্থীর মধ্যে এক কোটি ২৬ লাখের বেশি শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩৪ লাখের বেশি শিক্ষার্থী। ১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে তাদেরও টিকাদানের ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড . দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো চাইলে ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেয়ার ক্ষেত্রে নিজেদের মতো করে পদক্ষেপ নেবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102