ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাওয়াত দিতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল বরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

চারিদিকে বিয়ের তোড়জোড়। কেনাকাটা, বিয়ের দাওয়াত দেয়া সবই চলছিল। তবে আচমকাই ছন্দপতন। বিয়ের দাওয়াত দিতে যেয়ে সাপের ছোবলে প্রাণ দিতে হল হবু বরের।

ভারতের মালবাজারের মাল ব্লকের মিনগ্নাস চা বাগানের এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চারিদিকে।

মৃত যুবকের নাম সোমা মুন্ডা। ২৮ বছরের ওই যুবক মাল ব্লকের মিনগ্লাস চা বাগানের ভুট্টাবাড়ি ডিভিশনের বাসিন্দা।

যুবকের বন্ধু বিমল বাগ বলেন, বৃহস্পতিবার রাতে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে চা বাগানের ভাদে লাইনে গিয়েছিলেন ওই যুবক। রাত ৮টা নাগাদ একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল মারে। এসময় যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে থাকেন সোমা। আশেপাশের লোকজন ছুটে আসে। রাতেই স্থানীয়রা ওই যুবককে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাত ৩টার দিকে মৃত্যু হয় ওই যুবকের।

মালবাজারের বন অফিসার দীপেন সুব্বা বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।

এদিকে রাতেই মালবাজার বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হয় সাপটিকে। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

শীত কমতেই বিষাক্ত সাপের আনাগোনা বেড়েছে বলেই দাবি বনদপ্তরের কর্মীদের। তার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে প্রায় সকলেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102