ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিক্সিং ইস্যু নিয়ে ‘ক্ষুব্ধ’ পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলাকালীন সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মকাণ্ড নিয়ে স্পট ফিক্সিংয়ের শঙ্কা প্রকাশ করে একাধিক গণমাধ্যম। এ নিয়ে খবরও প্রকাশ করে তারা। সামাজিক যোগযোগ মাধ্যমে এ নিয়ে চলে সমালোচনা।

তবে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে কোনো অভিযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট থেকে কোনো রিপোর্ট পায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এসব খবরে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার বিপিএল ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাগ ঝাড়েন তিনি। নাজমুল হাসান বলেছেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে কিংবা কিছু তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই (ফিক্সিং নিয়ে)। আর এটা আমাদেরও দেখার ব্যাপার নয়। এটা দেখার জন্য আমাদের আকসু আছে, আইসিসিরও আকসু আছে। দুর্নীতি বিরোধী ইউনিট আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যেই জিনিস আসেনি সেই জিনিস নিয়ে কথা বলার মানে হয় না।’
বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আমাদের সমস্যা হচ্ছে কি…আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস্যা। বিপিএল বলেন আর অন্য যাই বলেন। অন্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102