ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডারের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন কয়েক বছর ধরে শোনা যাচ্ছে। শুধু ছবিতে নয়, নিয়মিত তাদের দেখা যায় শুটিং সেটের বাইরেও।

তাই দক্ষিণ ভারতের দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। এমনকি কিছুদিন আগে তাদের বিয়ের গুজবও শোনা যায়।

বিজয়ের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি রাশমিকা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টুডের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে ভালোবাসা হলো একের প্রতি অন্যের সম্মান, সময় দেওয়া। এটা তখনই হবে, যখন আপনি তার সঙ্গে নিরাপদ বোধ করবেন। ভালোবাসা বোঝানো কঠিন, কারণ এটা অনুভবের বিষয়। ভালোবাসা তখন হয়, যখন দুই পক্ষ থেকেই সেটা কাজ করে।’

বিজয় প্রসঙ্গে এড়িয়ে গেলেও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন রাশমিকা। বলেন, ‘বিয়ের জন্য আমার বয়স এখনো কম, তাই কবে বিয়ে করব বলা মুশকিল। বিয়ে নিয়ে ভাবিইনি। তবে এটা বলতে পারি, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব, তাকেই বিয়ে করতে চাই।’

এ বছরই রাশমিকার বলিউড অভিষেক হওয়ার কথা। তবে তারও আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত তেলেগু ছবি, ‘আদাভালু মিকু জোহারলু’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102