ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করণ জোহরকে ‘জেলে পাঠাতে চান’ কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরকে জেলে পাঠাতে চান অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি এক টিভি শোয়ের প্রচারে গিয়ে কঙ্গনা বলেন, আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে ঢোকাতে চাই।

প্রযোজক একতা কাপুরের নতুন রিয়্যালিটি শো লকআপে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। একতার ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে দেখা যাবে এ শো। সেই শোতে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাদের।

ওই শোয়ের প্রচারে গিয়ে এসব কথা বলেন কঙ্গনা। এই অভিনেত্রী আরও বলেন, করণ জোহরকে জেলে ঢুকিয়ে তার পাশের জেলে রাখবো একতাকে। তাদের কঠিন শাস্তি দিতে চাই আমি।

কঙ্গনা রানাউত ও করণ জোহরের মধ্যে ঝামেলা নতুন নয়। সেই করণ জোহরের সঞ্চালিত চ্যাট শো ‘কফি উইথ করণে’ কঙ্গনার নেপোটিজম মন্তব্য থেকে শুরু। দিন যত যাচ্ছে তাদের এই দ্বন্দ্ব বেড়েই চলেছে। এরপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য করণ জোহরকে যেভাবে দায়ী করেছিলেন কঙ্গনা। তাতে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছিল। সুযোগ পেলেই, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না। এবার সেই বিতর্কের আরও আগুন ঢাললেন কঙ্গনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102