ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালের দিন রোজা রেখেছিলেন নাফিসা কামাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের নেতৃত্বে দলটিতে ছিলেন না বড় মাপে কোনো তারকা। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত তারকাদের কেউ।

তবুও এবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা। নিজ দলের এমন অর্জনে যারপরনাই খুশি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল। যদিও দলের জয়ে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোনো পোস্ট দেননি নাফিসা।  পরম করুনাময়ের প্রশংসায় শুধু ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন।

ফাইনালের দিনও নাফিসাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। জানা গেছে, এদিন রোজা রেখেছিলেন তিনি। দুশ্চিন্তায় ফাইনালের আগের রাতে ঘুমাননি ঠিক মতো।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করা হয়। সেখানে দলের মিডিয়া ম্যানেজার খান নয়ন এসব তথ্য দেন।

নয়ন বলেন, ‘আপনারা নাফিসা কামালকে খুব ক্লান্ত দেখছেন। কারণ উনি সারাদিন রোজা পালন করেছেন। টেনশনে… না বলে পারলাম না। উনার দোয়া আল্লাহপাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শোকরিয়া।’

এদিকে শিরোপা জয়কে অর্থমন্ত্রী ও সাবেক আইসিসি ও বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লাবাসীকে উৎসর্গ করেছেন নাফিসা।

নাফিসা বলেন, ‘এটা আমার বাবার (আ হ ম মুস্তফা কামাল) জন্য। অস্বীকার করা যাবে না এটা। ক্রিকেট নিয়ে উনার ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। আমাদের কোচ, ইমরুল, নয়ন তাদের বাসায় ডেকে এনে যেভাবে গল্প করেন… উনার গল্প ও ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। তাই বাবাকেই উৎসর্গ করি। সাথে কুমিল্লার সবাই। এই কাপ আমার বাবা ও কুমিল্লাবাসীর।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102