ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেনাল্টি মিস নেইমারের, ব্যর্থ মেসি-এমবাপ্পে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামাল নান্তেস। নিজের ৮০০তম ম্যাচে ব্যর্থ হলেন লিওনেল মেসি।

প্রথমার্ধেই পিএসজির জালে তিনবার বল জড়িয়ে দিল নাস্তেস। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও নেইমারের পেনাল্টি মিসে ব্যবধান কমানো হলো না।

সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হলেন মেসি ও এমবাপ্পে। সব মিলিয়ে ৩-১ গোলের বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে এভাবেই নাস্তানাবুদ হয়েছে প্যারিসের তারকা নির্ভর দলটি।

এতে অবশ্য মাথা হেট হবার নয় কোচ মাওরোসিও পচেত্তিনোর। কারণ লিগ ওয়ানে ১৫ ম্যাচ পর এটি তাদের প্রথম হার। এই মৌসুমে তাদের আগের হারটি রেনের বিপক্ষে।

তবে আক্ষেপ থাকতেই পারে। নান্তেসের সঙ্গে সর্বশেষ দেখায় মেসির গোলে একই ব্যবধানের জয় পেয়েছিল পিএসজি।

ম্যাচ শুরুর পর ৪ মিনিটেই এগিয়ে যায় নাস্তেস। পাল্টা আক্রমণে সতীর্থের পাসে ডি-বক্সে কোলো মুয়ানির শট কেইলর নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

এর ৫ মিনিট পর মেসির শট ঠেকিয়ে দেন লাফু। ১৬তম মিনিটে ব্যবধান বাড়ান মেরলিন। ২ গোলের লিড নেয় নান্তেস।

৪৪তম মিনিটে লাল কার্ড দেখেন ডেনিস। এমবাপ্পেকে পেছনে টেনে ধরায় এ শাস্তি পান নান্তেস ডিফেন্ডার। তবে ভিএআরে সেটা বদলে হয় হলুদ কার্ড। ১০ জনের দলে আর পরিণত হতে হয়নি নান্তেসকে।

সেই খুশিতেই কিনা প্রথমার্ধের যোগ করা সময়ে ৩-০ গোলে এগিয়ে যায় নাস্তেস।

ডি বক্সের ভেতরে জর্জিনিও উইজানাল্ডমের হাতে বল লাগলে পেনাল্টি পায় নান্তেস। সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন লুদোভিচ ব্লাস।

৩ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে পিএসজি।

মাঠে নেমেই গোল পান নেইমার। মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন নাস্তেসের গোলরক্ষক।

শেষদিকে আরও দুটি সহজ সুযোগ মিস করে এমবাপ্পে ও মেসি দুজনেই। ফলে রেফারির শেষ বাঁশি পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে।

এ হারের পরও লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে পিএসজি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102