ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাথমিক বিদ্যালয় খুলছে ২ মার্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

আগামী ২ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলতে এবং শ্রেণিকক্ষেই পাঠদান কার্যক্রম চালুর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ১ মার্চ শবে মেরাজের ছুটি হওয়ায় ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

‘আগামী ২ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার।

সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার কথা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।

করোনার সংক্রমণ পরিস্থিতি আরও দুই সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সেদিন জানিয়েছিলেন দুই মন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102