ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে নিহত ১৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের তাণ্ডবে ইউরোপজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৬ জনে। ঝড়ের কারণে ইউরোপের লাখ লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং পরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত শুক্রবার শক্তিশালী এই ঝড় যুক্তরাজ্যসহ ইউরোপর অন্যান্য দেশে আঘাত হানে। শনিবার প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ জন বলে জানানো হলেও রোববার তা ১৬ বলে নিশ্চিত করা হয়। ব্রিটেন ছাড়াও বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, পোল্যান্ড এবং আইরিশ রিপাবলিকে প্রাণহানির ঘটনা ঘটেছে।

মূলত শক্তিশালী বাতাসের কারণে গাছ উপড়ে পড়ে এবং ধ্বংসাবশেষ উড়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া ঝড়ের আঘাতে বিপর্যস্ত এসব দেশের লাখ লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং পরিবহন নেটওয়ার্ক বিশৃঙ্খল হয়ে পড়েছে।

ডাচ কোস্টগার্ড জানিয়েছে, শক্তিশালী এই ঝড়ের কারণে উত্তর সাগরে তাদের ২৬টি খালি শিপিং কন্টেইনার হারিয়ে গেছে এবং তারা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। হারিয়ে যাওয়া এসব কন্টেইনার খুঁজতে হেলিকপ্টার এবং জরুরি টোয়িং জাহাজ ব্যবহারের কথাও জানিয়েছে তারা।

ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২০ মাইলেরও (প্রায় ২০০ কিলোমিটার) বেশি। বিবিসি বলছে, ঝড় ইউনিসের তাণ্ডবে নেদারল্যান্ডসে চারজন নিহত হয়েছেন। মূলত ঝড়ো বাতাসের কারণে গাছ পড়ে তারা নিহত হন। এছাড়া পোল্যান্ডে নিহত হয়েছেন আরো চারজন।

এদিকে ইংল্যান্ডের একটি সড়কেই নিহত হয়েছেন তিনজন। এছাড়া জার্মানিতে দুইজন এবং বেলজিয়ামে প্রাণ হারানো মানুষের সংখ্যাও দুই। অন্যদিকে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে ৬০ বছরের বেশি বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ঝড়ে উপড়ে পড়া গাছের আঘাতে তিনি প্রাণ হারান।

এছাড়া ঝড় সম্পর্কিত নানা সড়ক দুর্ঘটনায় ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রায় ৩০ জন আহত হয়েছেন। এর পাশাপাশি নেদারল্যান্ডসের একটি ফুটবল স্টেডিয়ামের ছাদের কিছু অংশ উড়ে গেছে।

ইউনিসের কারণে বেলজিয়াম, ফ্রান্স এবং যুক্তরাজ্যে উচ্চগতির ট্রেন চলাচল বাতিল করা হয়। অন্যদিকে জার্মানির একটি রেল অপারেটর জানিয়েছে, ঝড়ের কারণে ১ হাজার কিলোমিটারেরও বেশি রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102