ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ লাইভে এসে কাঁদলেন নায়িকা পূজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি হঠাৎ লাইভে এসে কাঁদলেন।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে অঝোরে কাঁদতে দেখা যায় পূজা চেরিকে।

পূজা ছোটবেলা থেকেই পশুপ্রেমী। এটা তার পরিচিত অনেকই জানেন। তার পোষ্য বিড়ালটি আর বেঁচে নেই, ঘরের বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির কারণে শোকাচ্ছন্ন তিনি। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি শেয়ার করেন এই নায়িকা।
পূজা বলেন, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। সকালেও গোসল করিয়েছি। কিন্তু কী হলো বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে আসলেও এবার আর ফিরে এলো না।’

পূজা জানান, সঙ্গে সঙ্গে নিচে নেমে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে ওপরে আসেন। প্রিয় প্রাণীটিকে শিগগিরই সমাহিত করবেন তিনি।

পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর-জাহান’-এ অভিনয়ের মাধ্যমে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’ ও ‘পোড়ামন ২’ সিনেমায়।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। এছাড়া সম্প্রতি ‘নাকফুল’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিংয়েও যোগ দিয়েছেন এই চিত্রতারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102