স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি গেলেন ওবায়দুল কাদের এমপি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।